প্রকাশিত: ১৫/০৪/২০২২ ৯:৩২ এএম


নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালাচ্ছিলো ৮ রোহিঙ্গা। তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

আটকৃতদের মধ্যে রয়েছেন ৫ জন নারী, ২ জন পুরুষ ও ১ জন শিশু। এরা হলেন, হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮৬ নং ক্লাস্টারের আবদুল হামিদের ছেলে আনোয়ার (১৮), একই ক্লাস্টারের মৃত ইয়াছিনের ছেলে মো.হাসান (১৬), মো.ইয়াছিনের মেয়ে সামসুদা বেগম (১৭),) হাফেজ আহমদের স্ত্রী হাফিজা (১৭), মো.ওসমানের স্ত্রী দীল কায়েস (১৬), ১১ নং ক্লাস্টারের আবদুস ছালামের স্ত্রী রিজিয়া বেগম (২৪), ছেলে মো.রফিক (৭) ও ৬৭ নং ক্লাস্টারের আবদুর শুক্কর এর স্ত্রী রাজিদা (১৮)।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে তাদেরকে আটক করে রাখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে তাদের চরজব্বর থানায় নিয়ে আসা হয়।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) কাজী মোহাম্মদ সুলতান আজহার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে নৌকাযোগে পালাচ্ছিলো ৮ রোহিঙ্গা। সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকা পৌঁছলে স্থানীয় এলাকাবাসী তাদেরকে আটক করেন। খবর পেয়ে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...