প্রকাশিত: ০২/১২/২০১৯ ৬:১২ পিএম

ঢাকা: ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর নিয়ে জাতিসংঘও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে। একটি টেকনিক্যাল টিমও রয়েছে। তারা খুব শিগগিরই সেখানে যাবে। ভাসানচর নিয়ে জাতিসংঘ বিরোধিতা করছে এটা ঠিক নয়।

সোমবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া। গাম্বিয়া তাদের বিরুদ্ধে লড়বে। সেখানের কোর্টে বাংলাদেশের লড়ার সুযোগ নেই।

আইসিসিতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধাগ্রস্ত হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয়ভাবে কাজ করছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে জাতিসংঘেও এ নিয়ে বক্তব্যও রেখেছেন। মিয়ানমার তখন থেকেই জানে আমরা দু’টি ফ্রন্টে কাজ করছি। এটা একটা অন্যের পরিপূরক। তাই এ নিয়ে সমস্যা হওয়ার কথা নয়।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গারা এর আগেও এসেছেন। ফিরেও গেছেন। তবে আমরা টেকসই প্রত্যাবর্তন চাই, যেন আরা তারা ফিরে না আসেন। সে কারণেই জবাবদিহিতা ও প্রত্যাবর্তন উভয়ই জরুরি।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...