প্রকাশিত: ২২/০৩/২০১৯ ৮:০৮ এএম

বাংলা নিউজ : জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার ( ইউএনএইচসিআর) সুরক্ষা বিষয়ক সহকারী হাইকমিশনার ভলকার টার্ক বলেছেন, রোহিঙ্গাদের ভাসানচরে পুনর্বাসনে বাংলাদেশের নেওয়া সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে সেখানে পুনর্বাসন প্রক্রিয়া স্বেচ্ছায় হতে হবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বাংলাদেশে চারদিন সফর শেষে ইউএনএইচসিআর-এর সহকারী হাইকমিশনার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন ইউএনএইচসিআর-এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর স্টিভেন করলেস। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ভলকার টার্ক বলেন, কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্পে এখন খুবই ঘনবসতিপূর্ণ। সে কারণে রোহিঙ্গাদের ভাসানচরে পুনর্বাসনে বাংলাদেশের নেওয়া সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে সেখানে পুনর্বাসন প্রক্রিয়া স্বেচ্ছায় হতে হবে।

রোহিঙ্গা ক্যাম্পে বেসরকারি সংস্থার অফিস পরিচালনা ব্যয় বেশি হচ্ছে কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য অর্থ ব্যয়ে আমরা খুবই স্বচ্ছ। এটা আমরা খুব শক্তভাবেই পরিচালনা করি।
তিনি বলেন, আমি ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। তারা রাখাইনে ফিরে যেতে চান। তবে তাদের সেখানে নিরপত্তা নিশ্চিত করতে হবে।

এক প্রশ্নের উত্তরে সহকারী হাইকমিশনার বলেন, উত্তর রাখাইনে ইউএনএইচসিআর- এর প্রবেশাধিকার নেই। তবে আমরা এ নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer