প্রকাশিত: ১৮/১২/২০২১ ৮:৫৪ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের আশ্রয়কেন্দ্র থেকে আরো এক দফায় ভাসানচরে যাচ্ছে রোহিঙ্গাদের একটি অংশ। গতকাল শুক্রবার সড়কপথে পাঁচ শতাধিক রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। আজ শনিবার চট্টগ্রামের নেভাল ঘাট থেকে জাহাজে করে তাদের ভাসানচরে নিয়ে যাওয়ার কথা।

এ নিয়ে অষ্টম দফায় কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ভাসানচরে যাচ্ছে রোহিঙ্গারা। এর আগে সাত দফায় সেখানে রোহিঙ্গারা গেছে।
ক্যাম্প সূত্রে জানা গেছে, উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে গতকাল দুপুর ১টার দিকে ৯টি বাস এবং বিকেল সাড়ে ৪টার দিকে ছয়টি বাস রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রামের নেভাল ঘাটের উদ্দেশে রওনা দেয়।

এর আগে গত ২৪ নভেম্বর সপ্তম দফায় ৩৭৯ জন রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ত্যাগ করে। পরদিন ২৫ নভেম্বর এসব রোহিঙ্গা ভাসানচরে পৌঁছে।

কক্সবাজার ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত সাংবাদিকদের জানান, সরকারের সিদ্ধান্তে উখিয়া-টেকনাফ ক্যাম্প থেকে প্রায় এক লাখ রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর করা হবে। কাউকে জোর করে নয়, সুযোগ-সুবিধা সম্পর্কে জানানোর পর যারা স্বেচ্ছায় যেতে রাজি হচ্ছে, তাদের জড়ো করে নির্ধারিত একটি দিনে পৌঁছে দেওয়া হচ্ছে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এ যাত্রা অব্যাহত থাকবে।
তিনি বলেন, অষ্টম দফায় পাঁচ শতাধিক রোহিঙ্গা ভাসানচরে যাওয়ার পথে রয়েছে। চট্টগ্রাম থেকে জাহাজে ওঠার পর সঠিক সংখ্যা জানা যাবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...