প্রকাশিত: ২৭/০৯/২০২১ ৮:৪৪ পিএম , আপডেট: ২৭/০৯/২০২১ ৮:৪৯ পিএম

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ৩৫ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে এপিবিএন ও কোস্টগার্ডের সদস্যরা।

সোমবার (২৭ সেপ্টেম্বর) ভাসানচরের ৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণে জঙ্গলে আত্মগোপনে থাকা অবস্থায় তাদের আটক করা হয়। তারা প্রত্যেকে ভাসানচরের ৫০ নম্বর ক্লাস্টারের বাসিন্দা।

এর আগে রোববার (২৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা পালিয়ে যান।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের থানা পুলিশের সহায়তায় সোমবার বিকেলে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...
Single Page Footer