প্রকাশিত: ২১/০২/২০২২ ৯:৪৯ এএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে আত্মাহুতি দানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ।

এর আগে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটের পরে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর নেতৃত্বে এক বিশাল মিছিল শহীদ মিনারে এসে সমবেত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা রিয়াজুল হক রিয়াজ, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, কাজী আখতার উদ্দিন টুনু,আসহাবুদ্দিন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন, শ্রমিক লীগ নেতা সরওয়ার কামাল পাশা,ইউপি সদস্য আব্দুল হক ও হেলাল উদ্দিন,যুবলীগ নেতা আলমগীর, আবুল হোসেন আবু, জামাল মাহমুদ সুজন, ছাত্রনেতা জুলহাস উদ্দিন টিপু, ছাত্রনেতা ইব্রাহিম প্রমুখ

পাঠকের মতামত

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...
Single Page Footer