প্রকাশিত: ১৫/০৮/২০২১ ৯:০১ এএম
ফাইল ছবি

ফাইল ছবি
ভাষানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে ট্রলারযোগে পালাতে গিয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২৮ জন রোহিঙ্গা নিখোঁজ হয়েছে। কোস্টগার্ডের দুটি জাহাজ নিখোঁজ রোহিঙ্গাদের উদ্ধারে সমুদ্রে অভিযানে রয়েছে। শনিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামস্থ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া বিভাগ থেকে এই তথ্য রাইজিংবিডিকে নিশ্চিত করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আবদুর রউফ রাইজিংবিডিকে জানান, গতকাল শুক্রবার রাতে ভাষানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে নারী ও শিশুসহ ৩৮ থেকে ৪০ জন রোহিঙ্গা সদস্য একটি ট্রলার যোগে অন্যত্র চলে যাওয়ার জন্য রওনা দেয়। ভাষানচর থেকে চট্টগ্রামের পথে সমুদ্রের মাঝামাঝি কোন এক স্থানে তাদের ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়ার ট্রলারের যাত্রী ১২ জন রোহিঙ্গাকে কয়েকটি বিভিন্ন মাছ ধরার ট্রলার উদ্ধার করে হাতিয়া তীরে ফিরিয়ে আনলে রোহিঙ্গাবাহী ট্রলার ডুরির তথ্য জানাজানি হয়।

লে. কমান্ডার আবদুর রউফ জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মাধ্যমে জানা যায়, ট্রলারে প্রায় ৪০ জনের মতো রোহিঙ্গা ছিল। তাদের মধ্যে ১২ জন উদ্ধার হয়েছে। সে হিসেবে এখনো ২৮ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে শনিবার দিনব্যাপী উদ্ধার অভিযানে রয়েছে কোস্টগার্ডের দুটি জাহাজ অপারেজয় বাংলা এবং পোর্টে গ্রান্ডে।

এছাড়া ভাষানচরের স্থানীয় প্রশাসনও এ ব্যাপারে অবহিত এবং উদ্ধার তৎপড়তা চালিয়ে যাচ্ছে। সমুদ্রে নিখোঁজ হওয়া রোহিঙ্গারা চট্টগ্রামের দিকে আসছিল নাকি অন্য কোথাও যাচ্ছিল এ ব্যাপারে নিশ্চিত করে কোন তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কোস্টগার্ড।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer