প্রকাশিত: ০৩/০৬/২০১৭ ১১:৫৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৮ পিএম

ভালোবেসে বিয়ে করে দেড় বছরের মাথায় লাশ হলেন কলেজছাত্রী মাহমুদ মেহের তিথি। তার স্বামী ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রুবেল। তিথির পরিবারের অভিযোগ, তাকে হত্যা করেছে রুবেল।

গত বৃহস্পতিবার রাতে লালমোহন উত্তর বাজারে এ ঘটনা ঘটে। তিথির বাবা মো. কামাল হোসেন একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। এঘটনায় তিনি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

কামাল হোসেনের অভিযোগ, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রুবেলের ভাই জুয়েল মোবাইল ফোনে জানান তিথি আত্মহত্যা করেছে। এ খবরে দ্রুত হাসপাতাল গিয়ে দেখেন তিথির লাশ পড়ে আছে। রুবেল বা তার পরিবারের কেউ হাসপাতালে ছিলো না। তিথির পুরো শরীরে আঘাতের চিহ্ন ছিলো। তার মেয়েকে রুবেল হত্যা করে লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, ২০১৫ সালের মার্চ মাসে লালমোহন বাজারের ব্যবসায়ী আজগর মিয়ার ছেলে রুবেল প্রেমের সম্পর্ক করে লালমোহন মহিলা কলেজ থেকে তার মেয়ে তিথিকে নিয়ে গিয়ে গোপনে বিয়ে করে। পরে তাকে লুকিয়ে রাখে কয়েকদিন। শেষ পর্যন্ত সামাজিক কারণে তাদের বিয়ে মেনে নেন তিনি।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, রুবেলকে প্রধান আসামি করে তার ভাই, শ্বশুর-শাশুড়িসহ আটজনের বিরুদ্ধে তিথির বাবা মামলা করেছেন।

পাঠকের মতামত

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...
Single Page Footer