প্রকাশিত: ০৬/০৬/২০১৯ ৭:৫৪ এএম

উখিয়া নিউজ ডেস্ক::abh
মাথায় বৃষ্টি নিয়েই ঈদ উল ফিতর পালন করেছে ঢাকাবাসী। গতকাল বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বৃহস্পতিবারও দেশের পাঁচ বিভাগে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত।

এর আগে গত মঙ্গলবার ঈদের দিন সকাল ১০টায় ঢাকাসহ পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ‘সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়; রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।’

বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি আগামী দুই দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাজশাহী ও রংপুর বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া পর্যবেক্ষণাগার, ১৪৪ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৫৫ মিলিমিটার।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer