প্রকাশিত: ২০/১০/২০১৬ ৯:৩৪ পিএম , আপডেট: ২০/১০/২০১৬ ৯:৩৫ পিএম
বিশাখাপতনমে কন্টেনারের মধ্যে বাংলাদেশী যুবক
 বিশাখাপতনমে কন্টেনারের মধ্যে বাংলাদেশী যুবক
বিশাখাপতনমে কন্টেনারের মধ্যে বাংলাদেশী যুবক

বিবিসি::

ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপতনম বন্দরে একটি খালি কন্টেনারের ভেতর থেকে এক বাংলাদেশি যুবককে উদ্ধার করেছে সেখানকার পুলিশ।

ওই খালি কন্টেনারটি দিন দশ-বারো আগে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে তোলা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, ঐ যুবক তাদের জানিয়েছে তার নাম মুহম্মদ রুহন হুসেন। তার বাড়ি ঢাকার কাছে বিক্রমপুরে। ছেলেটির বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে।

এই কদিন জল আর খাবার না পেয়ে খুবই কাহিল অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয় বুধবার। এখন কিং জর্জ হাসপাতালে ভর্তি রয়েছে সে।

বিশাখাপতনমের বন্দরটি যে থানার অন্তর্গত, সেই একনম্বর টাউন থানার অফিসার ইন চার্জ বি ভেঙ্কট রাও বিবিসি বাংলার অমিতাভ ভট্টশালীকে জানিয়েছেন, “কাল যখন উদ্ধার করা হয়, তখন সে খুবই কাহিল ছিল, তাই কথাই বলতে পারে নি। তার গায়ে সেরকম কোনও পোষাকও ছিল না। যে অবস্থায় কন্টেনারের ভেতরে এতদিন ছিল সে, তারপরেও যে জীবিত আছে, এটাই বিস্ময়কর।”

পুলিশের কাছে ওই যুবক জানিয়েছে সে চট্টগ্রাম শহরে ভিক্ষা করত। রাস্তার ধারে একটি খালি কন্টেনার দেখে তার ভেতরেই সে ঘুমিয়ে পড়েছিল। তার আর কিছু মনে নেই।

মি. ভেঙ্কট রাও জানান জাহাজে করে ওই খালি কন্টেনারটি বিশাখাপতনম বন্দরে পৌঁছয় ৪-৫ দিন আগে। সেটিকে ইয়ার্ডে রাখা হয়েছিল।

গতকাল কন্টেনারের ভেতর থেকে মানুষের গলা পাওয়া যায়। ভেতর থেকে ওই যুবক কন্টেনারের গায়ে আওয়াজও করছিল। সেই আওয়াজ নিরাপত্তারক্ষীদের কানে যায়। তারপরেই কন্টেনার খুলে কাহিল অবস্থায় ওই যুবককে দেখতে পাওয়া যায়।

হাসপাতালে চিকিৎসার ফলে একদিনেই যুবকটির অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আগামীকাল (শুক্রবার) ঐ যুবককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হবে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...