প্রকাশিত: ০৭/০৬/২০১৬ ৮:১২ এএম
salaউখিয়া নিউজ ::

ভারতের মেঘালয় রাজ্যের শিলং-এ অবস্থানরত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশে দু’মাস ‘বন্দি থাকা অবস্থায়’ তিনি ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।শিলং-এ বিবিসি সংবাদদাতা অমিতাভ ভট্টশালীকে দেয়া এক সাক্ষাৎকারে মি: আহমেদ বলেন তিনি স্বেচ্ছায় ভারতে আসেননি।মি: আহমেদ দাবী করেন, বাংলাদেশ থেকে তাকে ‘অপহরণ’ করা হয়েছিল এবং যারা ‘অপহরণ’ করেছে তারাই তাকে হাত-পা এবং চোখ বেঁধে ভারতে রেখে গেছে।কিন্তু কারা তাকে অপহরণ করেছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বিএনপি’র এই নেতা।সালাউদ্দিন আহমেদ বলেন, “ দু’মাস আমি তাদের কাস্টডিতে ( কারাগারে) ছিলাম। এর চাইতে আর কী বলা যাবে? ”কিন্তু এ দু’মাস সে কাস্টডিতে কেমন ছিলেন তিনি? বিবিসি’র অমিতাভ ভট্টশালীর এমন প্রশ্নের জবাবে মি: আহমেদ বলেন , “ যেভাবে মানুষ কবরে থাকে। অনেকটা ওরকম।”গত প্রায় এক বছর ধরে শিলং-এ আছেন সালাউদ্দিন আহমেদ। ২০১৫ সালের মার্চ মাসের দিকে ঢাকার উত্তরার একটি বাসা থেক নিখোঁজ হয়েছিলেন তিনি।তার দল বিএনপি’র তরফ থেকে অভিযোগ করা হয়েছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর সাথে জড়িত।বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সুনির্দিষ্ট অভিযোগ করে বলেছিলেন সালাউদ্দিন আহমেদ র‍্যাবের হেফাজতে আছে। এর কিছুদিন পরেই ভারতের মেঘালয়ে সালাউদ্দিন আহমেদের সন্ধান মেলে।যদিও বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বিএনপি’র অভিযোগ নাকচ করে দেয়া হয়।বর্তমানে মেঘালয়ের একটি আদালতে মি: আহমেদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা চলছে। এই মামলার কাজ প্রায় শেষ পর্যায়ে আছে বলে তিনি বিবিসিকে জানিয়েছেন।মি: আহমেদ বলেন, “ভারতে আমি নিজে থেকে আসিনি। এটা সবাই জানে। এই বিষয়টি আদালতকে বোঝানোর চেষ্টা করবো। আশা করি ন্যায় বিচার পাব।”বিএনপি’র এই নেতা বিবিসিকে জানান. গত এক বছরে তিনি ভারতে চিকিৎসা নিয়েছেন। এজন্য মেঘালয় রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer