বিজিবির জনবল, অস্ত্র ও প্রযুক্তি বাড়াতে সরকারের একাধিক সিদ্ধান্ত
বিজিবির জনবল বৃদ্ধি, আধুনিক অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ, সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার এবং মাদক দমনে ...


কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের পশ্চিম পাশে আজিম উদ্দিন খেলার মাঠে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে এ্যাম্বুলেন্স নিয়ে পুলিশ সদস্যরা এসেছেন বলে জানা গেছে।এ সময় বেশ কিছু ফাঁকা গুলিও করেছে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ১০জন পুলিশ আহত হয়েছে। গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, শোলাকিয়া মাঠেও সন্ত্রাসীরা বোমা নিয়ে অবস্থান করছে।
ঘটনাস্থলে বর্তমানে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছে। বিডি২৪লাইভ
পাঠকের মতামত