প্রকাশিত: ০৫/০৬/২০১৬ ৩:০৯ পিএম
index_130564নিউজ ডেস্ক::
সুশাসনের জন্য নাগরিক সুজন’র সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়ে নির্বাচন কমিশন এখন অন্যের ওপর দায় চাপাচ্ছে।

রোবাবর সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে গণগবেষণা সমিতির (জিজিএস) ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে না পেরে বর্তমান নির্বাচন কমিশন এখন অন্যের ওপর দায় চাপাচ্ছে। কোনো অজুহাতই হালে পানি পায় না। তারা সাংবিধানিক পদে থেকে সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছেন।’

তিনি আরো বলেন, ‘এ নির্বাচন কখনই গ্রহণযোগ্য হয়নি। কারণ নির্বাচনে ব্যাপক কারচুপি, সহিংসতা ও মনোনয়ন বাণিজ্য হয়েছে।’  ‘সে সমাজে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় না সেই সমাজে শান্তি বিরাজ কখনই সম্ভব নয়’ বলেও তার মত।

তিনি আরো বলেন, ‘এই নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণ ঘটেনি। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান তাই এসবের দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।’

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. বদিউল আলম মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী ও নারীনেত্রী নুরজাহান বেগমসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ...

বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার ...

একরাম হত্যা: হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার ঘটনায় মানবতাবিরোধী ...