প্রকাশিত: ২৬/১২/২০২১ ৪:৫১ পিএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া ::
রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির চৌধুরী বলেছেন, বেকার যুবদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। আগামীর স্বপ্ন বাস্তবায়নে যুবদের প্রশিক্ষণের মাধ্যমে উন্নয়ন কাজে সম্পৃক্ত করতে হবে। দক্ষ জনগোষ্ঠী সৃষ্টি করে পিছিয়ে পড়া নারী পুরুষের ভাগ্য উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিওদের এগিয়ে আসতে হবে। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। কোস্ট ট্রাস্ট কর্তৃক আয়োজিত বেকার যুবদের ইলেক্ট্রনিক, ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ২৬ ডিসেম্বর বেলা ১১ টায় নুরুল ইসলাম টেকনিক্যাল বি,এম স্কুল এন্ড কলেজে যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আয়ুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উখিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির জুশান, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সুশাসনের জন্যে নাগরিক সুজনের উখিয়া উপজেলার আহবায়ক সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য মীর শাহেদুল ইসলাম রুমান, সদস্যা খুরশিদা বেগম, কোস্টের প্রতিনিধি মিজান বাহাদুর, তানভীর রনি, শাহজাহান, রিয়াজ ও জুলফিকার। প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান জাহাঙ্গির কবির চৌধুরী বলেন, তলাবিহীন ঝুড়ি বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে এসেছেন উন্নয়নশীল মধ্যম আয়ের দেশের কাতারে। আগামী ২০৪১ সালে উন্নয়নশীল দেশে রুপান্তরিত করতে যে প্রচেষ্টা সেই টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনি তৈরি করে মাদকাসক্তি নিরসনে যুবদের প্রশিক্ষণের পাশাপাশি সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...