উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০৩/২০২৪ ৮:০৮ এএম

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেষ্টুরেন্টের ভবনের অগ্নিকান্ডে দগ্ধ হয়ে কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজারের বাসিন্দা শাহজালাল উদ্দিন(৩৪) ও তার স্ত্রী এবং সন্তান মারা গেছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে একটি ফেইসবুক পেইজের পোস্ট থেকে প্রথমে নিহত শাহজালালের স্ত্রী মেহেরুন্নেসা হেলালী মিনা ও সন্তান ফায়রুজ কাশেম জামিরা মরদেহ শনাক্ত করতে পারে তার পরিবার। পরে নিহত শাহজালালের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গ হতে শনাক্ত করা হয়।

শাহজালাল উদ্দিন মরিচ্যা বাজারের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ২য় পুত্র। তিনি নারায়নগঞ্জ পানগাঁও কাষ্টম হাউসের কাষ্টম অফিসার হিসেবে চাকুরিরত ছিলেন এবং তার স্ত্রী মেহেরুন্নেসা হেলালী মিনা রামুর ফতেকারকুল ইউনিয়নের বাসিন্দা মোক্তার হেলালীর কন্যা বলে জানা যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, তারা স্বপরিবারে ঢাকার বেইলি রোডের কাচ্ছি ভাই রেষ্টুরেন্টে খেতে গিয়েছিলেন। এরপর গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে অগ্নিদূর্ঘটনার শিকার হন।

শাহজালাল ও তার স্ত্রী সন্তানের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। মরদেহ আনতে ইতোমধ্যে নিহত শাহজালালের বড় ভাই হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু ও তার পরিবারের অন্যান্য সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...