প্রকাশিত: ২১/০৫/২০২০ ৭:২৪ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সম্প্রতি গনজমায়েত

বৃহস্পতিবার ২১মে শরনার্থী ক্যাম্পে আরো ৩জন রোহিঙ্গা শরনার্থী করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। বিষয়টি কক্সবাজার আরআরআরসি অফিসের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর ভূঁইয়া নিশ্চিত করেছেন।

২১মে সনাক্ত হওয়া ৩জন রোগী সহ এ পর্যন্ত মোট ১৩জন রোহিঙ্গা শরনার্থী (Forcibly displaced myanmar Nations-বলপূবর্ক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক) করোনা ভাইরাসে আক্রান্ত হলো।

বৃহস্পতিবার ২১মে করোনা ভাইরাসে সনাক্ত হওয়া রোহিঙ্গা শরনার্থীদের মধ্যে একজনের নাম-নুর মোহাম্মদ (৩০), সে ২নম্বর ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা। দ্বিতীয় রোগী হলো-জুবায়ের (২৬)। সে ২নম্বর ক্যাম্পের পশ্চিম পাশের ডি-৩ ব্লকের বাসিন্দা। তৃতীয় রোগী হলো-সুমাইরা (৩০)। সে ৯নম্বর ক্যাম্পের ১৬ নম্বর ব্লকের বাসিন্দা। এছাড়া একইদিন এক নম্বর ক্যাম্পের পশ্চিম পাশের বাসিন্দা নুর আলমের ফলোআপ টেস্ট রিপোর্টও পজেটিভ পাওয়া যায় বলে জানান, কক্সবাজার আরআরআরসি অফিসের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর ভূঁইয়া।

তিনি আরো জানান, করোনা আক্রান্ত রোগীদেরকে ইতিমধ্যে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে পৃথক করে ক্যাম্পের অভ্যন্তরে স্থাপিত আইসোলেশন হাসপাতালে এনে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়া এসব করোনা রোগীর সাথে সম্পৃক্ত থাকা অন্যান্যদের খুঁজে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer