প্রকাশিত: ০৩/০৭/২০২১ ৮:২৯ এএম

কঠোর লকডাউন চলছে। এই সময় বিয়ে করে সিএনজি অটোরিক্সায় নববধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন নবদম্পতি। পথে লকডাউন বাস্তবায়নে মাঠে থাকা ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হয়ে গেলেন তারা। ঘটনাটি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। পরে এক সপ্তাহ ঘর থেকে বের না হওয়ার অঙ্গীকার করিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এর সত্যতা স্বীকার করেন।

জানা যায়, শুক্রবার (২ জুলাই) বিকেলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে রাস্তায় ছিল ভ্রাম্যমাণ আদালত। এই সময় একটি সিএনজি অটোরিক্সায় সদ্য বিয়ে করে নব বধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন এক দম্পতি। ভ্রাম্যমাণ আদালত সিএনজি অটোরিক্সা থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন।

পরে লকডাউন প্রতিপালনের প্রতিশ্রুতি আদায় এবং আগামী একসপ্তাহ ঘর থেকে বের না হওয়ার অঙ্গিকার করিয়ে নবদম্পতি কে ছেড়ে দেওয়া হয়

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer