প্রকাশিত: ১৬/০৮/২০১৯ ৪:৫১ পিএম

ময়মনসিংহের গৌরীপুরে বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা স্বামী-স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন। শুক্রবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটের গৌরীপুরের রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিয়া এ কথা জানান।

নিহতরা হলেন, স্বামী রফিকুল ইসলাম জীবন (৪৬), স্ত্রী নাজমুন নাহার শাহিন, ছেলে নাদিম (২০), মেয়ে রন আক্তার (১৫)। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের সুসং দূর্গাপুরে। গুরুতর আহত প্রাইভেট কার চালক ও এক শিশুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও তাদের নাম জানা যায়নি।

নিহত জীবনের ভাতিজা আনিসুজ্জামান জানান, তার চাচা পরিবার নিয়ে ইশ্বরগঞ্জের কানারামপুর গ্রামে শ্বশুর বাড়িতে ঈদ করতে এসেছিলেন। আজ (১৫ আগস্ট) তারা ময়মনসিংহে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। নিহত রফিকুল ইসলাম জীবন ব্যবসায়ী। নরসিংদীতে ‘বাংলা টেক্স’ নামে তার একটি টেক্সটাইল মিল আছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, গৌরীপুরের রামগোপালপুর এলাকায় কিশোরগঞ্জগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাজমুন নাহার শাহিন নিহত হন। আহত ৬ জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, বাস চালককে আটক করা যায়নি। তবে দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট কার ও বাসটি জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...