ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ৭:২৬ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে ফের দেখা মিলেছে অন্যতম বিষধর সাপ ‘ইয়েলো বেলিড সি’র।

রোববার (১৮ মে) দুপুরের দিকে সাপটি সৈকতে ভেসে আসে।

সি সেফ লাইফ গার্ড সংস্থার সিনিয়র লাইফ গার্ড জয়নাল আবেদীন ভুট্টো জানান, সৈকতের কবিতা চত্বর থেকে ফেরার পথে শৈবাল পয়েন্টে জেলেদের হাতে লাঠির আঘাতে পড়া সাপটিকে উদ্ধার করা হয়। লাইফগার্ড সদস্য ওসমান ও সাদেকের সহায়তায় সাপটিকে উদ্ধার করে সাগরে ফিরিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, সাপটির পেটের রঙ উজ্জ্বল হলুদ, দেহের উপরিভাগ কালো ও কিছু অংশে হলুদ। এটি ‘ইয়েলো বেলিড সি’ প্রজাতির সাপ। এর আগেও গত বছর বর্ষা মৌসুমে লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে একই প্রজাতির চারটি সাপ ভেসে এসেছিল, যেগুলোকেও উদ্ধার করে সাগরে ফিরিয়ে দেওয়া হয়।

লাইফ গার্ড কর্মী ওসমান জানান, রোববার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত কক্সবাজারে ১১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সাগর উত্তাল থাকায় জোয়ারের পানির তোড়ে সাপটি সৈকতে ভেসে আসে।

সমুদ্রবিজ্ঞানীদের মতে, ইয়েলো বেলিড সি বিশ্বের সবচেয়ে বিষধর সাগরীয় সাপগুলোর একটি। এটি সাধারণত প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, উপকূল থেকে দূরের গভীর সমুদ্রে বিচরণ করে। এই সাপ স্থল ও সাগর মিলিয়ে বিশ্বের চতুর্থতম বিষধর প্রজাতি হিসেবেও পরিচিত।

পাঠকের মতামত

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...