উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/১০/২০২২ ১১:৪৪ এএম

কুয়েতে অনুষ্ঠিতব্য বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণে কুয়েত এসে পৌঁছেছেন বাংলাদেশি ২ কিশোর তাওহীদ ওবাইদুল্লাহ ও হাফেজ আবু রাহাত। স্থানীয় একটি ফ্লাইটে তারা মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে বিমানবন্দর থেকে কুয়েতের সালওয়ার নিকটবর্তী আলবিদা রেজিন্সি হোটেলে পৌঁছান।
বাংলাদেশ থেকে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার মাধ্যমে নিজ নিজ গ্রুপে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন একই প্রতিষ্ঠানের এই দুইজন শিক্ষার্থী। তারা দুজনেই একাধিকবার বিশ্বসেরা পুরষ্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী বিভিন্ন রাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের লাল-সবুজের পতাকার সম্মানকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে বলে জানান তাদের সঙ্গে আসা শিক্ষক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী।

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান ...
Single Page Footer