প্রকাশিত: ২৮/০৮/২০১৯ ৪:৪৩ পিএম

বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পাচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আগামী তিন বছরের জন্য তিনি এ নিয়োগ পাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি যোগদান করতে পারেন বলে জানা গেছে।

অর্থমন্ত্রী বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব আরও বড় দায়িত্ব নিয়ে দেশের সেবার জন্য বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক হচ্ছেন।’

এ বিষয়ে সবকিছু চূড়ান্ত হয়ে গেছেও বলে জনান অর্থমন্ত্রী। বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবদিকদের এসব কথা বলেন।

তাহলে পরবর্তী মন্ত্রিপরিষদ সচিব কে হচ্ছেন জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ক্যাবিনেট সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।’

এ বিষয়ে শফিউল আলম বলেন, ‘সবকিছু চূড়ান্ত। তবে কিছু প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়া শেষ হলেই তার নিয়োগ চূড়ান্ত হবে।’

মোহাম্মদ শফিউল আলম ১৯৫৯ সালে কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ১৯৮১ সালে ইংরেজিতে এমএ ও ১৯৯০ সালে এলএলবি ডিগ্রি এবং পরবর্তীতে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসন বিষয়ে এমএসএস ডিগ্রি অর্জন করেন।

তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস ১৯৮২ নিয়মিত ব্যাচের একজন সদস্য এবং বিগত ৩৫ বছর ধরে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদসহ বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, যথা-মাগুরা ও ময়মনসিংহ জেলার জেলাপ্রশাসক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি), জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, রাজশাহীর বিভাগীয় কমিশনার, যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ২৯ অক্টোবর থেকে তিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কর্মরত আছেন। জাগো নিউজ

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...