উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/১২/২০২২ ৮:১৯ এএম

কাতার বিশ্বকাপে এই প্রথম কোনো আফ্রিকার দেশ সেমিফাইনালে উঠেছে মরক্কো। এতে বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছে দেশটি। বিশেষ করে মুসলিম দেশগুলোর কাছে। এরই ধারাবাহিকতায় দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

সোমবার (১২ ডিসেম্বর) এক প্রতিবদনে এই তথ্য জানিয়েছে সৌদি গেজেট।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার পর্তুগালের বিপক্ষে নিজেদের ঐতিহাসিক ১-০ গোলে জয়ের পর বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় মরক্কো। এখন আর্জেন্টিনা বা ক্রোয়েশিয়ার বিপক্ষে কাতারে বিশ্বকাপের ফাইনালে জায়গা পেতে আগামীকাল বুধবার ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আরব এই দলটি।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গত শনিবার পর্তুগালের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর সোমবার মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের সঙ্গে টেলিফোনে কথা বলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এসময় তিনি বলেন, বিশ্বকাপে মরক্কো দলের এই অর্জন নিশ্চিতভাবেই প্রত্যেক আরবকে খুশি করবে।

অন্যদিকে মরক্কোর প্রতি শুভেচ্ছা এবং উষ্ণ অনুভূতির জন্য সৌদি ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানান আফ্রিকার এই দেশটির বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ।

পাঠকের মতামত

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...