ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৯/২০২৪ ৩:৫৯ পিএম

বিয়ের একদিন পর সড়ক দুর্ঘটনায় স্বামী হারালেন নববধূ
নওগাঁর আত্রাই উপজেলায় বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বৌভাতের দিন বাড়িতে অতিথিদের রেখে বাজারে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাজেদুর রহমান (২৪)।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুটকিগাছা এলাকায় আত্রাই-বান্ধাইখাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাজেদুর রহমান উপজেলার নন্দনালী গ্রামের আজাদুর রহমানের ছেলে।

নিহত সাজেদুর রহমানের ভগ্নিপতি রতন ইসলাম বলেন, শনিবার সাজেদুরের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। সাজেদুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তার ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে উপজেলার ভবানীপুর বাজারে দই কিনে বাড়ি ফেরার পথে উপজেলার সুঁটকিগাছা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আত্রাই থানার তদন্ত (ওসি) লুৎফর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুও খবর পেয়েছি। বিষয়টি খুবই দু:খজনক

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer