ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/১০/২০২৩ ৫:০৫ পিএম

বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে। বিয়ে উপলক্ষে সাজানো আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বর।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খারিজাগাতি মোল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাকিল হোসেন উপজেলার মোল্লাপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে একই উপজেলার বিদিরপুর গ্রামের বুলবুল হোসেনের মেয়ের সঙ্গে শাকিলের বিয়ে হয়। দুপুরে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিকেলে বরপক্ষ কনে নিয়ে আসে। সন্ধ্যার পর বর নিজেই বাড়িতে আলোকসজ্জার বাতিগুলো জ্বালিয়ে দেন। পরে রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় বারান্দার গ্রিলে হাত দেন শাকিল। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। শাকিলকে বিদ্যুতায়িত হয়ে পড়তে দেখে তার চাচা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর রাতেই তার মরদেহ বাড়ি নিয়ে যাওয়া হয়। আজ শুক্রবার বাদ জুমা নিহতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

শাকিলের মা জান্নাতুল মাওয়া বলেন, ‘আমার একটাই ছেলে। কত শখ করে তার বিয়ে দিলাম। ছেলে, ছেলের বউ বাড়িতে থাকবে। কত আনন্দ করব। আমার কিছুই থাকল না। ছোট মেয়েটাকে এখন কী করে সান্ত্বনা দিব আমি।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer