প্রকাশিত: ১৭/০১/২০২০ ৩:০৯ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার বিমানবন্দরের গুরুত্ব বিবেচনা করে দিবারাত্রি ২৪ ঘন্টা নির্বিঘ্নে বিমান ওঠানামার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সরকার কক্সবাজার বিমানবন্দরে দিবারাত্রি ২৪ ঘন্টা নির্বিঘ্নে বিমান ওঠানামার অত্যাবশ্যকীয় আধুনিক প্রযুক্তি ILS স্থাপনা বসাবে।

আইএলএস (ILS) স্থাপনা বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসন, সংশ্লিষ্ট বিভাগসমূহ ও স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মহিবুল হক এ তথ্য প্রকাশ করেন। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, বিমান ও সিভিল এভিয়েশনের উর্ধ্বতন কর্মকতা ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্যরা ILS স্থাপনা বসানোর জন্য কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নির্ধারিত জমি পরিদর্শন করেন।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer