প্রকাশিত: ১২/০৮/২০১৯ ৬:২২ এএম
ফাইল ছবি

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে আজ রোববার বেলা একটার দিকে ১ হাজার ৯১৫টি ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় দশ লাখ টাকা।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবু সাঈদ (২৮)। তাঁর বাড়ি দিনাজপুরে বলে জানিয়েছে এপিবিএন।

বিমানবন্দরে কর্মরত এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আবু সাঈদ বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। পরে তাঁর শরীরে তল্লাশি চালানোর সময় ইয়াবা থাকার কথা স্বীকার করলে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ইয়াবাগুলো বিমানে করে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে এসেছিলেন আবু সাঈদ, এমনটাও জানান তিনি।

মো. আলমগীর হোসেন আরও বলেন, সাঈদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...