প্রকাশিত: ২৬/১২/২০১৮ ৭:৩৪ এএম

নিউজ ডেস্ক ::
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ পুলিশের একজন কনস্টেবলকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। এসময় তার কাছে ৫ হাজার ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়। আটক পুলিশ সদস্যের নাম সিহাব রাজ (বিপি-৯৪১৩১৫৭৫৭৩)গ

বিমানবন্দর আর্মড পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যাত্রী হিসেবে আসা কনস্টেবল সিহাব রাজকে তল্লাশির জন্য ডাকেন কাস্টমস কর্মকর্তারা। তখন সিহাব সেখানে থেকে সরে পড়ার চেষ্টা করেন। পরবর্তীতে কাস্টমস কর্মকর্তারা তাকে গ্রিন চ্যানেলে নিয়ে তল্লাশি চালান। এসময় তার কোমরে থাকা ব্যাগে ৫ হাজার ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়। সিহাব রাজ কক্সবাজার জেলা পুলিশে কর্মরত ছিলেন কিন্তু একটি ব্যক্তিগত মামলার কারণে সাসপেন্ড রয়েছেন বলে তিনি নিজে জানিয়েছেন। মাদক আইনে মামলা ও আইনগত ব্যবস্থা নিতে কনস্টেবল সিহাব রাজকে বিমানবন্দরের আর্মড পুলিশের কাছে হস্তান্তর করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিমানবন্দর আর্মড পুলিশ ও কাস্টম কর্মকর্তারা জানিয়েছেন, মাদক আইনে মামলা করে কনস্টেবল সিহাব রাজকে থানায় সোপর্দ করা হবে। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...