প্রকাশিত: ২৫/০৯/২০২১ ৪:২২ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজারের উখিয়ায় রােহিঙ্গা শিবিরে অভিযান পরিচালনা করে ৯০ হাজার ৬শ পিস ইয়াবার বিশাল চালানসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর (শনিবার) ভোররাত সাড়ে ৩টার দিকে পালংখালী ইউপিস্থ ময়নারঘােনা রোহিঙ্গা শিবিরে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন)আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে জানান, গােপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে ময়নারঘােনা রােহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা মাদক কারবারি জামালের বসতঘরে বিপুল পরিমানে ইয়াবা মজুদ আছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল ভোররাতে অভিযান চালালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের তথ্যমতে রোহিঙ্গা মাদক কারবারি জামালের বসতঘরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৯০ হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃত দুই মাদক কারবারি হলেন, উপজেলার ময়নারঘোনা রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ১১’র বি-৪ ব্লকের মোহাম্মদের পুত্র জামাল হোসেন ও মোহাম্মদ ইলিয়াসের ছেলে আবু আলম।

আটক দুই রোহিঙ্গা মাদক কারবারিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যােগসাজসে টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব’র একর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer