প্রকাশিত: ২৭/০২/২০১৯ ১২:২৪ পিএম

নিজস্ব প্রতিবেদক:
গত ২১ ফেব্রুয়ারী কুতুপালং লম্বাশিয়া এলাকায় উগ্র কতিপয় রোহিঙ্গাদের দ্বারা জার্মান সাংবাদিকদের মারধর ও গাড়ি ভাংচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারন রোহিঙ্গারা। বিদেশী সাংবাদিকদের উপর বর্বরোচিৎ এ হামলায় বহির্বিশ্বে রোহিঙ্গাদের ব্যাপারে নেতিবাচক জনমত তৈরি হওয়ার আশংকাও করছেন তারা।
রোহিঙ্গা আবদুল আমিন বলেন, মায়ানমারে যুগ যুগ ধরে জাতিগত নীপিড়নের শিকার হয়েছে রোহিঙ্গারা। দমন-পীড়নে নিষ্পেষিত রোহিঙ্গারা শিক্ষা, অধিকার ও চাকরিবঞ্চিত হলেও এতদিন মাটি কামড়ে মাতৃভূমিতেই পড়েছিল। এরা ৯০% অশিক্ষিত।
কিন্তু সর্বশেষ ২০১৭ সালের আগষ্ট-সেপ্টেম্বর মাসে সেনা অভিযান শুরু হলে হত্যা-লুন্ঠন ও অগ্নিসংযোগ থেকে বাঁচতে দলে দলে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা।
অপর রোহিঙ্গা তৈয়ুব বলেন, এমন সংকটাপন্ন সময়ে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, মানবতা দেখিয়েছে৷ বাংলাদেশের সর্বস্তরের জনগন খাদ্য, বস্ত্র ও জীবন রক্ষাকারী ঔষধ দিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। সহানুভূতি ও মানবতার এ দৃষ্টান্ত পৃথিবীতে বিরল।
রোহিঙ্গা বংশোদ্ভূত শিক্ষাবিদ ডঃ দীন মোহাম্মদ বিন মৌলানা ছৈয়দুল আমিন বলেন, বাংলাদেশের জনগন ও সরকারের মানবিক দৃষ্টান্ত সারাবিশ্বে প্রশংসিত হয়েছে। কিন্তু সম্প্রতি রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে অবৈধভাবে পাচারে সক্রিয় হয়ে উঠে কতিপয় দুর্বৃত্ত। সাগরপথে মালয়েশিয়া পাচারকালে মহেশখালী ও অন্যান্য এলাকা থেকে রোহিঙ্গাদের উদ্ধার করেছে পুলিশ৷
তিনি আরো বলেন, মানবপাচারের এসব খবরে পাচার আতংকে ছিল ক্যাম্পে শরনার্থী ক্যাম্পে অবস্হানরত সাধারন রোহিঙ্গারা।
ডঃ দীন মোহাম্মদ বলেন, ২১ ফেব্রুয়ারী জার্মান সাংবাদিকরা মানবিক মনোভাব দেখিয়ে কাপড় কিনে দেয়ার জন্য কয়েকজন রোহিঙ্গা নারী-শিশুকে গাড়ীতে তুলে নিলে পাচারকারী সন্দেহে হামলা করে উগ্র ও সন্ত্রাসী কতিপয় রোহিঙ্গারা।
এর ফলশ্রুতিতেই উক্ত দুঃখজনক ঘটনা ঘটে। এর জন্য সর্বস্তরের শান্তিবিদেপ্রিয় রোহিঙ্গারা ক্ষমাপ্রার্থী বলেও জানান ডঃ দীন মোহাম্মদ।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer