প্রকাশিত: ১৬/১২/২০২০ ৩:৪৯ পিএম

ইমাম খাইর::
কক্সবাজার জেলা কারাগারে বন্দি আসামিদের জন্য স্বাভাবিক দিনের তুলনায় মহান বিজয় দিবসে প্রায় ১০ গুণ খাবার বরাদ্দ করা হয়েছে।
১৬ ডিসেম্বর দুপুরে খাবার মেন্যুতে রয়েছে ভাতের সঙ্গে আলুর দম, ৩৫০ গ্রাম মুরগির মাংস ও ডাল।
রাতে দেয়া হবে পোলাউ, ৩৫০ গ্রাম গরু/খাসির মাংস, সালাদ।
বিশেষ দিনটিকে কারাবন্দিরা পাবে পান-সুপারিও।
এসব তথ্য জানিয়েছেন ডেপুটি জেলার মুনির হোসাইন।
তিনি জানান, বিজয় দিবসে বন্দিদের জন্য স্পেশাল খাবারের আয়োজন করা হয়েছে। স্বাভাবিক দিনে যে খাবার দেয়া হতো বিজয় দিবসে হবে তার থেকে প্রায় দশগুণ। অন্যান্য সময় মাংস দেয়া হতো ৩৬-৩৭ গ্রাম। আজকে তা বাড়িয়ে করা হয়েছে সাড়ে ৩০০ গ্রাম।
জেলা কারাগারের হিসাব অনুযায়ী, ১৬ ডিসেম্বর মোট বন্দি আসামির সংখ্যা ৩৫২৭ জন। সবাইকে বিজয় দিবসের স্পেশাল খাবার দেয়া হবে।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...