প্রকাশিত: ২০/০৫/২০১৭ ৭:২৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৫ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি :

৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত পাবলিক লাইব্রেরী মাঠে ১৭-১৯ মে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী বিজ্ঞান মেলায় ‘প্রকল্প প্রদর্শনী’ তে কলেজ পর্যায়ে জেলায় প্রথম স্থান অধিকার করেছে কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ। জেলার ৮টি কলেজ থেকে ২৭টি প্রজেক্ট নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ‘পরিকল্পিত নগরায়ন ও নিরাপত্তা’ শিরোনামে প্রকল্পটি প্রদর্শন করেন কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা। প্রকল্পটিতে যানজটমুক্ত ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনা, সমুদ্র সৈকতে দূর্ঘটনারোধ, বন্যার পানি প্রবেশরোধক ব্যবস্থা, ময়লা-আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন, মল-মূত্র থেকে গ্যাস উৎপাদনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বেকারত্ব দূরীকরণের ব্যবস্থাপনা তুলে ধরেছেন। প্রকল্প প্রদর্শনীতে দলনেতা হিসেবে দায়িত্বপালন করেন দ্বাদশ বিজ্ঞানের শিক্ষার্থী মোহাম্মদ ফাহিম, সহযোগী হিসেবে ছিলেন আজমীর, উম্মে সাফা, মাহফুজা মিলি, তারিফুর রহমান, উম্মে সালমা পিংকি, ফাহমিদা আইরিন রিমি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানেরা উপস্থিত ছিলেন। হার্ভার্ড কলেজের এই সাফল্যে অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কলেজ পরিচালনা পর্ষদ।

পাঠকের মতামত

রঙ্গিখালী মাদরাসা মাঠে ফুটবল টুর্নামেন্টে ক্ষোভ, বন্ধে শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা

শামসুল আলম শারেক,টেকনাফ: টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে ফুটবল ...

বিশ্ববিদ্যালয়ে পডুয়া শিক্ষার্থীদের চোখে আগামীর জন্মভূমিরোহিঙ্গা-মাদক নয়, উন্নয়নেই তরুণদের নতুন প্রতিজ্ঞা

রহমত উল্লাহ:: সমুদ্র, পাহাড় আর নদীঘেরা উখিয়া-টেকনাফ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব প্রান্তের মনোরম অঞ্চল। কিন্তু এই সীমান্ত ...

কক্সবাজারে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে সকলের সহযোগিতা চান নবাগত পুলিশ সুপার

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে চান কক্সবাজারের নবাগত পুলিশ সুপার এ.এন.এম. ...