প্রকাশিত: ২৫/০৪/২০১৯ ১০:৪৩ পিএম

পলাশ বড়ুয়া::
কক্সবাজারের মরিচ্যা যৌথ চেকপোষ্ট ডাব্লিউএফপি’র ত্রাণবাহী কার্ভাড ভ্যান জব্দ করেছে ৩৪ বিজিবি। ২৪ এপ্রিল রাতে মরিচ্যা যৌথ চেকপোষ্টের নিয়মিত তল্লাশীকালে উখিয়া হতে কক্সবাজারগামী মালবাহী কাভার্ড ভ্যান ফেলে ড্রাইভার পালিয়ে যায়।

এ সময় কাভার্ড ভ্যান তল্লাশী করে ১০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার কেজি এ্যাংকর ডাল সহ কার্ভাড ভ্যানটি জব্দ করা হয়। যার নম্বর চট্টমেট্টো-ট-১১-৯৪৩১। এসব পণ্য মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আশ্রিত রোহিঙ্গাদেরকে বিশ্ব খাদ্য কর্মসূচী কর্তৃক প্রদত্ত ত্রাণ। আকটকৃত পণ্যের মূল্যে ৯০ লক্ষ টাকা বলে জানিয়েছেন বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক আশরাফ উল্লাহ রনি।

আটককৃত ত্রাণ সামগ্রীর বিষয়ে জানতে চাইলে ডাব্লিউএফপি’র ইমাজেন্সী কো-অর্ডিনেটর এর সাথে যোগাযোগের চেষ্টা করেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের জন্য বিভিন্ন এনজিও সংস্থা কর্তৃক প্রদত্ত ত্রাণ সামগ্রী সিন্ডিকেটের মাধ্যমে কক্সবাজারসহ আশ-পাশের এলাকায় খোলা বাজারে বিক্রয় হচ্ছে। জব্দকৃত মালামালসহ কাভার্ড ভ্যান বালুখালী শুল্ক কার্যালয়ে জমা করা হয় বলে জানিয়েছেন বিজিবি।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer