ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ৭:৫৬ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বিজিপি সহ ৩৪ জন নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হচ্ছে বুধবার। ওইদিন কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বিশেষ বিমান যোগে এদের ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন, বিজিবি ও বিমান বন্দর কর্তৃপক্ষ।

বিজিবির কক্সবাজার রিজিয়নের অধিনায়ক বিগ্রেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান সোমবার রাত সাড়ে ৮ টার দিকে জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জের ধরে সীমান্ত বিভিন্ন পয়েন্ট দিয়ে বিভিন্ন সময় পালিয়ে ৩৪ জন বিজিপি ও সেনা সহ সাধারণ নাগরিক আশ্রয় নিয়ে ছিল। তারা বিজিবির হেফাজতে রয়েছে। তাদের নিতে বুধবার মিয়ানমারের একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে আসবে। সেখানেই তাদের হস্তান্তর প্রক্রিয়া করা হবে বলে জানান তিনি।

কবক্সবাজার বিমান বন্দরের পরিচালক মো. গোলাম মর্তুজা হোসান বলেন- আগামী বুধবার ফেরত যাবেন মিয়ানমারের ৩৪ জন নাগরিক। তাদের নিতে মিয়ানমারের একটি বিশেষ একটি বিমান কক্সবাজার বিমানবন্দরের অবতরণের কথা রয়েছে। যেহেতু কক্সবাজারে বির্হিবিশ্বের সঙ্গে যাত্রীতে গমণাগমের ব্যবস্থা নেই। তাই মিয়ানমারের এসব নাগরিকদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ বিমান কৃর্তপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। এই ব্যবস্থার আলোকে সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের কক্সবাজার আনা হচ্ছে। ওইদিন মিয়ানমারের নাগরিকদের ইমিগ্রেশন কার্যদি সম্পাদন করে ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরান হোসাইন সজীব জানান, ইতিমধ্যে বিজিবির পক্ষ থেকে মিয়ানমারের ৩৪ জনকে ফেরত পাঠানোর একটি তালিকা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতর থেকে ফেরত পাঠানোর স্থানীয় প্রশাসনিক কার্যাদি সম্পাদনের ব্যবস্থা নিতে নিদের্শনা দেয়া হয়েছে। যে মতে প্রশাসন প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে।

আগে-তিন দফায় পালিয়ে আসা আরও ৭৫২ জনকে স্বদেশে ফেরত নিয়েছিল মিয়ানমার জান্তা সরকার। আর সেদেশে কারাভোগ শেষে ফিরেছে ২১৪ বাংলাদেশি।

পাঠকের মতামত

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...