উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/১২/২০২৪ ৯:০০ পিএম

বিজয় দিবসের ছুটিতে কক্সবাজারের বিপুল পর্যটকের সমাগম ঘটেছে। সব হোটেল-মোটেল আগে থেকেই বুক হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

আজ সোমবার সকাল থেকে কক্সবাজার আসতে থাকে একের পর এক বড় পরিবহন। সেই সঙ্গে ট্রেন ও আকাশপথে আসে পর্যটকরা সব মিলে দুপুরের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী, সুগন্ধা, কলাতলী পয়েন্ট পর্যটকদের পদবারের মুখর হয়ে ওঠে।

ঢাকার শান্তিবাগ থেকে আসা পর্যটক লাবিবা বলেন, পরিবার নিয়ে এসেছেন আজ সকালে। পরিবারের সদস্যদের নিয়ে অনেক দিন পর কক্সবাজারে এসে ভালো লাগার কথা জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে আসা পর্যটক হাবিব, সোহেল ও তারেক বলেন, পরীক্ষা শেষ করে সব বন্ধু মিলে তারা কক্সবাজার এসেছেন। সৈকতের বালিয়াড়িতে তারা ভালো আনন্দ উপভোগ করেছেন। সৈকতের নীল জলরাশি তাদের বারবার টানে।

হোটেল দ্য কক্স টুডের এজিএম আবু তালেব শাহ বলেন, ডিসেম্বর পর্যন্ত ভালো পর্যটক আছে। জানুয়ারিতেও ভালো বুকিং আছে। সব মিলে ব্যবসাটা এখন ভালো হচ্ছে। তবে আগস্টের সময় ব্যবসা খারাপ গেছে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম বলেন, স্বাগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতের বিভিন্ন পয়েন্টে টুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, পর্যটকরা যাতে কোনোভাবে হয়রানির শিকারে না হয়, সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সৈকত এলাকায় কয়েকটি টিম কাজ করছে। কারও বিরুদ্ধে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...