প্রকাশিত: ২৬/০৩/২০২১ ২:৫৯ পিএম
ছবি-প্রতীকী

ছবি-প্রতীকী
রাজশাহী সদর উপজেলার কাটাখালীতে বাস, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ হলে এতে থাকা আনুমানিক ১১ থেকে ১২ জন যাত্রীর সবাই ভেতরে আটকা পড়ে।

তিনি জানান, রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ হলে এতে থাকা আনুমানিক ১১ থেকে ১২ জন যাত্রীর সবাই ভেতরে আটকা পড়ে।

পুলিশের ধারণা, নিহতদের অধিকাংশই মাইক্রোবাসের যাত্রী।

পাঠকের মতামত

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...