[caption id="attachment_52642" align="alignleft" width="600"]
ছবি-প্রতীকী[/caption]রাজশাহী সদর উপজেলার কাটাখালীতে বাস, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর পৌনে ২টার দিকের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ হলে এতে থাকা আনুমানিক ১১ থেকে ১২ জন যাত্রীর সবাই ভেতরে আটকা পড়ে।
তিনি জানান, রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ হলে এতে থাকা আনুমানিক ১১ থেকে ১২ জন যাত্রীর সবাই ভেতরে আটকা পড়ে।
পুলিশের ধারণা, নিহতদের অধিকাংশই মাইক্রোবাসের যাত্রী।