প্রকাশিত: ২৬/০৮/২০১৯ ৯:৩৪ এএম
প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে জেলা যুব মহিলা লীগের অর্থ সম্পাদিকা মিনারা বেগমসহ ১৯ জনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটকদের মধ্যে মিনারা ছাড়া আরও দুইজন নারী রয়েছেন। বাকি ১৬ জন পুরুষ।

রোববার দিবাগত গভীর রাতে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি এলাকার উপহার কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উপহার কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসায় অসামাজিক কার্যকলাপ চলছে এমন খবর পেয়ে এলাকার লোকজন বাসাটি ঘেরাও করেন। পরে ওই বাসা থেকে যুব মহিলা লীগ নেত্রী মিনারাসহ তিন নারী ও ১৬ পুরুষকে আটক করে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

জৈন্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৯ জনকে আটক করে জনতা পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সিলেট শহরের জিন্দাবাজার এলাকায় ট্রাফিক পুলিশকে চড় মেরে আটক হয়েছিলেন যুব মহিলা লীগ নেত্রী মিনারা বেগম। এবার অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাকে আটক করা হলো।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...