প্রকাশিত: ০৬/১২/২০২১ ৮:১৫ এএম

হেলিকপ্টারে করে ছেলের বউ আনবেন, এমন ইচ্ছে বাবার। আজ রোববার বিকেলে বাবার সেই স্বপ্ন পূরণ করেছে কৃষক ছেলে।

জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের বাউসাইদ গ্রামের মহির উদ্দিনের একমাত্র ছেলে কৃষক রাসেল মিয়ার সঙ্গে আড়াই মাস আগে বিয়ে হয় ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের মুন্নু খার মেয়ে মিতু আক্তারের। আজ রোববার কনেকে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নিয়ে আসেন।

বরযাত্রীরা প্রাইভেটকার ও বাসে করে গেলেও বর যায় হেলিকপ্টারে। পরে বিকেলে কনেকে নিয়ে ফেরেন। প্রত্যন্ত গ্রামে হেলিকপ্টারে আসা বর-বধূকে দেখতে সকাল থেকেই ছিল জমজমাট পরিবেশ। ব্যতিক্রমধর্মী এই আয়োজন সামাল দিতে উপস্থিত ছিল পুলিশ।

বর রাসেল মিয়া বলেন, বাবার ইচ্ছাপূরণ করতেই হেলিকপ্টারটি ভাড়ায় আনা হয়। টাঙ্গাইল থেকে রওনা দিয়ে ময়মনসিংহ থেকে নববধূকে নিয়ে ফিরে এসেছি।

কনে মিতু আক্তার বলেন, আমি কখনও কল্পনা করিনি আমার বর আমাকে হেলিকপ্টারে করে তার বাড়ি নিয়ে যাবে। আমি খুব খুশি।

নিরাপত্তার দায়িত্বে থাকা টাঙ্গাইল সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান মুন্সি জানান, বর পক্ষ নিরাপত্তার জন্য এক সপ্তাহ আগে আবেদন করে। সেই প্রেক্ষিতে নিরাপত্তা দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...