প্রকাশিত: ১০/১০/২০২১ ৯:১৯ এএম

বান্দরবান-রোয়াংছড়ি সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সুবাস তংঞ্চঙ্গ‍্যা (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন।

গতকাল (শনিবার) রাতে আলেক্ষ‍্যং ইউনিয়নের পুরোনো স’মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন— বাস স্টেশন এলাকার বাইক চালক মো. আজিজ মোল্লাহ (২০) ও তাইম্রংছরা পাড়ায় বাসিন্দা মো. বাসাইয়া হৃদয় (১৯)।

জানা যায়, নিহত সুবাস রোয়াংছড়ি বাজার থেকে ফেরার পথে পুরোনো স’মিল এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে আহত সুবাস, আজিজ ও হৃদয়কে স্থানীয়রা উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। বান্দরবান সদর হাসপাতালে পৌঁছনোর পর রাতে সুবাস তঞ্চঙ্গ‍্যার মৃত্যু হয়।

আর আহত হৃদয়কে পরে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। মোটরসাইকেল চালক মো. আজিজ মোল্লাকে পুলিশ আটক করেছে।

রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদ কবির বলেন, অভিযুক্ত বাইক চালককে আটক করে বান্দরবান কোর্টে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer