উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ৪:০৭ পিএম

কক্সবাজারের রামু সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ হোছাইনের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষককে সাত দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। কমিটিকে গতকাল মঙ্গলবার থেকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম জানান, গত সোমবার কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রতীম বড়ুয়াকে প্রধান করে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আ ম ম জহির ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হুমাইরা আকতারকে সদস্য করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে রোববার কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের অপসারণ চেয়ে মানববন্ধন করে। গত ৭ মার্চ কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বর এলাকা থেকে মাধ্যমিকের এক ছাত্রীকে যৌন হয়রানিকালে হাতেনাতে ধরা পড়েন শিক্ষক মোহাম্মদ হোছাইন। পরে ওই ছাত্রীর সহপাঠীরা অভিযুক্ত শিক্ষককে ধরে মারধর করে কক্সবাজার আদালতপাড়ায় নিয়ে আসে। পরে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...