প্রকাশিত: ১২/০৭/২০১৯ ৬:০১ পিএম , আপডেট: ১২/০৭/২০১৯ ৬:০১ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি হল বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের যাওয়া আসার সড়কটি । সড়কটি দিয়ে শুধু পুলিশ সদস্যরা চলাচল করেনা।
উক্ত সড়ক দিয়ে দক্ষিন বাইশারী,পার্শ্ববর্তী রামু উপজেলার কয়েক হাজার মানুষ স্কুল কলেজ মাদ্রাসা মক্তব পড়ুয়া কয়েক শতাধিক শিক্ষার্থীরা প্রতিনিয়ত এই সড়ক দিয়ে চলাচল করে থাকে । জন গুরত্বপুর্ন সড়কটি দীর্ঘকাল যাবৎ মেরামত না করায় বেহাল দশায় পরিনত হয়েছে।
সরজমিনে দেখা যায় বাইশারী বাজার হয়ে তদ্ন্ত কেন্দ্র যাওয়ার পথে কাপ্তাই শিয়া, সাংগু ফরেষ্ট অফিস সংলগ্ন রাস্তার মাথায় গাড়ী চলাচলতো দুরের কথা হেটে যাওয়ার সময় পা কাদা মাটিতে পিছলিয়ে পড়ে গুরুত্বর আহত হয়ে যাচ্ছে লোকজন।
স্থানীয় বাসিন্দা মুফিজুর রহমান জানান দৈনিক অনেক লোকজন ও ছাত্র ছাত্রীরা পড়ে গিয়ে গুরুতর আহত সহ বই খাতা কলম নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেকে আহত হয়েছেন। স্থানীয়রা আরো জানান একটি ঠিকাদারী প্রতিষ্টান গত ৪ মাস আগে সড়কটি মেরামতের নামে ইট গুলো তুলে এখানো লাপাত্তা হয়ে যায়। যার ফলে এখন দুর্ভোগ অারো চরমে পরিনত হয়েছে।
বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রটি পুরো বাইশারী এলাকা সহ পার্শ্ববর্তী রামু উপজেলার কয়েকটি গ্রামের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা।
সড়কটির বেহাল দশায় পরিনত হওয়ায় সহজে গাড়ীযোগে তদন্ত কেন্দ্র হইতে দ্রুত ঘটনাস্থলে পৌছানো সম্ভব হবেনা। শুধু মাত্র সড়কের পাচশত গজ জায়গা মেরামত না হওয়ায় অর্ধলাখ লোকের জীবনের নিরাপত্তা নিয়ে শংকা রয়েছে। নিরাপত্তা রক্ষীরা দ্রুত ঘটনাস্থলে না পৌছালে বর্ষা মৌসুমে সন্ত্রাসী, চোর, ডাকাতের উপদ্রব বেড়ে যাওয়ার সম্ভানা রয়েছে।
এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ (উপ পরিদর্শক) মাঈনুদ্দিন বলেন সড়কের বেহাল দশার জন্য কোন কাজে দ্রুত ঘটনাস্থলে পৌছা মুশকিল হয়ে পড়েছে।
যার কারনে জন নিরাপত্তা এখন হুমকির মুখে। তিনি সড়কটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
এবিষয়ে বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ,আলম কোম্পানি বলেন, আমি নিজেই ঘটনাস্হল পরিদর্শন করেছি।
নিরাপত্তা ও শান্তির জন্য পুলিশ সদস্যরা যাহাতে দ্রুত ঘটনাস্থল পৌছাতে পারে এবং জনসাধরণ ও যেন চলাচল করতে সকল বিষয় চিন্তা করে উক্ত জায়গার জন্য একটি বিশেষ প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে। অচিরেই কাজ শুরু হয়ে যাবে ইনশঅাল্লাহ।

পাঠকের মতামত

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...

অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, ঝুঁকিতে পর্যটকদের জরুরি সেবা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের ...
Single Page Footer