প্রকাশিত: ০১/০৪/২০২২ ১০:০৬ এএম

জসিম মাহমুদ, টেকনাফ প্রতিনিধি ::

বাংলা চ্যানেল পাড়ি দিতে সাঁতরিয়েছেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ১০ বছরের লারিসাসহ ৬ সাঁতারু। এদের মধ্য ফেনী জেলার ফাজিল পুর গ্রামের মনিরুল ইসলাম নামে এক যুবক সবার আগে সাঁতার শেষ করেছেন। তিনি প্রথম বার বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলা চ্যানেল পাড়ি দিলেন। তার বাংলা চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ৬ ঘন্টা ৩৪ মিনিট।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টা ৫০ মিনিটের সময় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে ৬ সাঁতারু সাঁতার শুরু করেন। বাংলা চ্যানেল ১৭তম সাঁতারের আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’।

টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথের স্রোতোধারাটির নাম ‘বাংলা চ্যানেল’। ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সাঁতার শেষ হয় সেন্ট মার্টিন দ্বীপে।

ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার বলেন,১০ বছরের মেয়ে সৈয়দা লারিসা রোজেন দ্বিতীয় বারের মতো বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। লারিসার সঙ্গে সাঁতারে অংশ নিচ্ছেন তার বাবা সৈয়দ আক্তারুজ্জামান ও বড় ভাই সৈয়দ আরবিন আয়ান। রেসকিউ দলের সঙ্গে নৌকায় ছিলেন তার মা। লারিসা সাড়ে চার ঘন্টা সাঁতরিয়ে ৯ কিলোমিটার পথ পাড়ি দেন। সাগর উত্তাল থাকায় শেষ পর্যন্ত তাকে নৌকায় উঠে আসতে হয়।

ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার জানান, এখন পর্যন্ত ১৮ বার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছি। আজ সফল হতে পারলে টানা ১৯ বার বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ড গড়তে পারতাম । দশ বছরের মেয়ে লারিসা যদি আজ বাংলা চ্যানেল সফল ভাবে অতিক্রম করতে পারতো, সে সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে বাংলা চ্যানেল সাঁতার অতিক্রমকারীর রেকর্ড অর্জন করতো ।

বঙ্গোপসাগরে দূরপাল্লার সাঁতারের উপযোগী ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল আবিষ্কার করেন প্রয়াত কাজী হামিদুল হক। ২০০৬ সালে প্রথম বারের মতো বাংলা চ্যানেল সাঁতার অনুষ্ঠিত হয়। সেই বার সাঁতারে অংশ নিয়ে ছিলেন লিপটন সরকার, ফজলুল হক সিনা ও সালমান সাইদ।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...