প্রকাশিত: ০৯/০৬/২০১৯ ৮:০৪ এএম

শনিবার (৮ জুন) বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে ‘বাংলাবাজারে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু’ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে শুধুমাত্র শিশুর পরিবারের অভিযোগ নেওয়া হয়েছে। অভিযুক্ত হিসেবে আমার অবস্থানটি সঠিকভাবে তুলে ধরা হয়নি। যার ফলে প্রকৃত ঘটনা উঠে আসেনি।
প্রকৃতপক্ষে ওই শিশুর মৃত্যুর জন্য আমি দায়ী নই। যদিও পরিবারের পক্ষ থেকে আমার বিরুদ্ধে ভুল চিকিৎসার অপবাদ দেওয়া হচ্ছে। আসল ঘটনা হচ্ছে, ওই শিশুকে কোন ধরণের চিকিৎসা করা হয়নি। শুধুমাত্র গ্যাস দেওয়া হয়েছিল। পরে হাসপাতালে যাওয়ার পথে স্বাভাবিকভাবে ওই শিশুর মৃত্যু হয়। এতে আমি বা আমার গ্যাস দেওয়ার কোন সম্পর্ক নেই। প্রাথমিকভাবে পরিবার আমার বিরুদ্ধে ভুল চিকিৎসার অপবাদ দিলেও পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে উভয়পক্ষে আপোষ হয়ে যায়। আপোষে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণমান্য ব্যক্তিবর্গ ছিলেন। আপোষ বৈঠকেও ওই শিশুর পরিবার নিজেদের ভুল বুঝতে পারার বিষয়টি জানায়। সন্তান হারানোর শোকে ভারসাম্য হারিয়ে তাৎক্ষনিক সাংবাদিক ভাইদের একতরফা অভিযোগ করেছিল। যা সত্য নয়। বিষয়টি নিয়ে সৃষ্ট ঘটনা উভয়পক্ষের মধ্যে মিমাংসা হয়ে গেছে। সুতরাং উক্ত শিশু মৃত্যুর অভিযোগের বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সাথে সাংবাদিক ভাইদেরও প্রকৃত ঘটনা জানার অনুরোধ করছি।

নিবেদক
সুব্রত কুমার বিশ্বাস
পল্লী চিকিৎসক
বাংলাবাজার, পিএমখালী, কক্সবাজার।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...