প্রকাশিত: ০৩/০৩/২০১৯ ৮:২৩ পিএম

শাহীন মাহমুদ রাসেল::
কক্সবাজার সদরের বাংলা বাজারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী মিনিবাস ও ইউনিক সার্ভিসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন ১০ জন। রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাংলা বাজার বাগুলার দোকান নামক স্থানে ফজলিয়া হেফজখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মিনিবাস ও ইউনিক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় আহত যাত্রীদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী ইউনাক বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়া সার্ভিস নামের মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা আরোও জানান, উভয় বাসের চালকরা বেপোয়ারাভাবে বাস চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে।

তোলাবাগান হাইওয়ে থানার ওসি জামাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাস দুটি আটক করা হয়েছে। তানি আরোও জানান, এ ঘটনায় থানায় মামলা হবে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer