বিজিবির জনবল, অস্ত্র ও প্রযুক্তি বাড়াতে সরকারের একাধিক সিদ্ধান্ত
বিজিবির জনবল বৃদ্ধি, আধুনিক অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ, সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার এবং মাদক দমনে ...

বাংলাদেশ সরকার পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেবে। বিস্কুট, ড্রাই কেক, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, মশারি, কম্বল এবং তাঁবু জরুরি ভিত্তিতে কিনে পাকিস্তানে পাঠানোর জন্য ১ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে থাকবে—১০ মেট্রিক টন বিস্কুট, ১০ মেট্রিক টন ড্রাই কেক, ১ লাখ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট খাবার স্যালাইন, ৫ হাজার পিস মশারি, ২ হাজার পিস কম্বল এবং ২ হাজার পিস তাঁবু
পাঠকের মতামত