ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৫/২০২৩ ১০:০৭ এএম

বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানান।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ সরকার বিরোধীদের ওপর হামলা করছে। আমরা দেখেছি, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বিরোধী ও সরকার পক্ষের সঙ্গে আলোচনা করছেন।

’
২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে তিনি জানতে চান, আগামী নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবের অবস্থান কী? জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমাদের বার্তা স্পষ্ট। আমরা বাংলাদেশে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই। যেকোনো দেশের নির্বাচনের ক্ষেত্রেই এটি আমাদের বার্তা।

পাঠকের মতামত

দিল্লির যন্তরমন্তরের আশপাশে ২৪ ঘণ্টার জন্য বন্ধ ইন্টারনেট

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামীকাল শনিবার রাজধানী দিল্লির যন্তরমন্তরে জড়ো হতে ...

মালয়েশিয়ায় পৌঁছেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট, আলোচনায় রোহিঙ্গা ইস্যু

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ...

রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির–সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি

মিয়ানমারের বাংলাদেশ সংলগ্ন রাজ্য রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ২০২৪ সালে ওই রাজ্যের বিশাল অংশের ...