প্রকাশিত: ৩১/০৩/২০২২ ৭:৩৭ পিএম , আপডেট: ৩১/০৩/২০২২ ৭:৪০ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০০ গ্রাম হিরোইন পাচারের দায়ে পারভিন বেগম নামে এক নারী মাদক কারবারিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ওই নারীর এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। তবে এ মামলা থেকে খালাস পেয়েছেন চার আসামি।

বৃহস্পতি দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভীন বেগম ওরফে শায়লার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ষণ এলাকায়।

মামলা থেকে খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- বিপুল মিয়া, রমজান আলী, সাজু মিয়া ও সোহাগ হাসান। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায়।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৮ ডিসেম্বর দিনাজপুর থেকে বগুড়াগামী পায়না পরিবহনের যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জের কাটাবাড়ি এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসটিতে থাকা পারভীন বেগমের হাতব্যাগ থেকে ৫০০ গ্রাম হিরোইন জব্দসহ তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় একই দিন পারভীনকে প্রধান করে পুলিশ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্টপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্যতে পারভীন মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন তা প্রমাণ হয়েছে। এটিই প্রথম জেলায় নারী মাদক কারবারির মৃত্যুদণ্ড।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer