প্রকাশিত: ৩০/০৪/২০১৮ ৪:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৮ এএম
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা

উখিয়া নিউজ ডটকম : রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরিণ সমস্যা। এই সমস্যা এখন বাংলাদেশের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। বাংলাদেশ সফররত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের কাছে এই অভিযোগ করেছেন স্বররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। এই সমস্যার সমাধানও মিয়ানমারের কাছে বলে উল্লেখ করেন তিনি।

কক্সবাজারের উখিয়ায় প্রতিনিধি দলের উদ্দেশ্যে ব্রিফিংকালে প্রতিমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের এই অভ্যন্তরিণ সমস্যাটি বাংলাদেশের কাঁধে চাপিয়ে দেয়া হয়েছে। এই সমস্যা ওখান থেকে এসেছে, এর সমাধানও ওখানে।’

ব্রিফিংয়ের আগে প্রতিনিধি দল কুতুপালং উদ্বাস্তু শিবির ও বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার তামব্রু সীমান্তে গিয়ে উদ্বাস্তুদের দুর্দশা স্বচক্ষে দেখে।

পরে তাদেরকে ব্রিফিংয় রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কক্সবাজার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র স্থানীয় প্রশাসন ব্রিফ করে। ব্রিফিংয়ে গত বছর আগস্ট থেকে বাংলাদেশ কি ধরনের সংকটের সম্মুখিন এবং কীভাবে এই সংকট মোকাবেলা করছে তা তুলে ধরা হয়।

গত বছর আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন অভিযান শুরু হওয়ার পর সেখান থেকে এ পর্যন্ত প্রায় ৭ লাখ রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশের এসে আশ্রয় নিয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer