ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০১/২০২৪ ১০:১০ এএম

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে। দূতাবাস এ বিষয়ে একটি সতর্কবার্তা জারি করেছে। তাতে বলা হয়, আগামী রোববার বাংলাদেশে অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ সতর্কতা জারি করা হলো।

সতর্কবার্তায় বলা হয়, ‘ভোটের দিন (৭ জানুয়ারি) ঢাকায় মার্কিন দূতাবাসের সেবাদান বন্ধ থাকবে। এদিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে যে শান্তিপূর্ণ হওয়ার কথা থাকলেও যেকোনো মুহূর্তেই পরিস্থিতি সাংঘর্ষিক ও সহিংস হয়ে উঠতে পারে।’

গত বৃহস্পতিবার দূতাবাসের ওয়েবসাইটে এই সতর্কবার্তা প্রকাশিত হয়। তাতে আরও বলা হয়, ভোটের দিনে অথবা ভোটের পরের কয়েক দিন এমনকি কয়েক সপ্তাহ ধরে কোনো ধরনের আগাম সতর্কবার্তা বা অল্প সময়ের সতর্কতার মধ্যেই সহিংসতার ঘটনা ঘটতে পারে।

দূতাবাস বলেছে, ‘এসব কারণে যেকোনো ধরনের বড় জমায়েত দেখলে এর আশপাশের এলাকায় মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত।’

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিজেদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা, স্থানীয় ঘটনাবলি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি হালনাগাদ তথ্য পেতে স্থানীয় সংবাদমাধ্যমগুলোয় নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer