উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০১/২০২৩ ৮:০৯ এএম

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উনছিপ্রাং নাফ নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে খাল দখল করেছে। পরে মাছ চাষের জন্য সেইখালেই ঘের তৈরি করছিল। পুরো খাল ঘেরাও করতে খালের চারপাশে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে বাঁধও দেওয়া হয়।

নাফ নদী দ্বারা বেষ্ঠিত এক সমৃদ্ধ জনপদ। এই এলাকার “স্লুইস” বলে দেয় নাফনদীর প্রবেশ মুখ এই জনপদ কতটা সমৃদ্ধ ছিলো। তিন দিকেই প্রবাহিত নদীগুলোর সাথে অসংখ্য খাল, বিল, সমতল জমির পাশাপাশি বন্যামুক্ত এলাকাও কম নয়।

বুধবার (৩ডিসেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন উনছিপ্রাং নাফনদী সংলগ্ন স্থানে দীর্ঘদিন ধরে দখলে থাকা একটি খাল উপজেলা প্রশান ও পুলিশের উপস্থিতিতে এক শ্বাসরুদ্ধকর উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে দখলমুক্ত করা হয়!

এর আগে নফনদীর খাল অবৈধভাবে দখল করে মাছ চাষের জন্য ঘের তৈরি করেন কুতুবদিয়া পাড়ার চিন্তিত সন্ত্রাসী নূর হোসেন (৩৫),আহমেদ হোসেন(৪৭), শামসুল আলম ওরফে ধলাইয়া। পরে প্রশাসন এই বেড়িবাঁধ ভেঙে দেওয়ায় খুশি স্থানীয়রা।

অভিযানে যাওয়া হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মিছবাহ উদ্দীন বলেন, নাফনদীর শাখার একটি খাল দখল করে বেড়িবাঁধ নির্মান করে একটি অসাধু চক্র। যেটির কারণে জলবদ্ধতার সৃষ্টি হয় এবং চিংড়ি ঘের গুলো পানি যাওয়া আসা বন্ধ হয়ে যায়।এলাকাবাসী আমাদের কাছে অভিযোগ করলে আমরা সাথে সাথে অভিযান চালিয়ে এটি উদ্ধার করি।

হোয়াইক্যং ফাঁড়ির উপপরিদর্শক (আইসি) রোকনুজ্জামান বলেন, আমাদের কাছে অভিযোগ করলে আমরা অভিযান চালিয়ে অবৈধ দখলদার উচ্ছেদ করি। এই বেড়িবাঁধ সম্পর্ণ অবৈধ ছিল।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক বলেন, একটি চলমান খাল দখল করার কারো ক্ষমতা নেই।খাল দখলের বিষয়টি আমাদের জানালে আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করি ।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...